শূন্য-কল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মো. ফুয়াদ আল ফিদাহর 'শূন্য-কল্প' উপন্যাসের শুরু বাল্যবন্ধু নাসিম পারভেজের বিয়েতে অংশ নিতে কক্সবাজারে পা রাখা সাব্বির হোসেনের মধ্য দিয়ে। কিন্তু এসেই জানতে পারে, ঠিক আগের রাতেই নৃশংসভাবে খুন হয়েছে তার বন্ধু! সেই খুনের জন্য দায়ী মনে করা হচ্ছে তারই বাগদত্তা মধুমতী চৌধুরীকে। স্থানীয় থানার ওসি ফেরদৌস আহমেদের সহায়তায় খুনের তদন্তে নামে সাব্বির, আর সেই তদন্তের সূত্র তাকে ঘোরাতে থাকে নাকে দড়ি দিয়ে।
ইয়াবার বিষাক্ত ছোবল থেকে নিজেকে রক্ষা করতে চেয়েছিল নাসিম, সেজন্যই কি মরতে হলো তাকে? সাক্ষ্য-প্রমাণ তো সেদিকেই নির্দেশ করে। দৃঢ় প্রতিজ্ঞ সাব্বির তদন্ত করতে গিয়ে খুঁজে পায় প্রাক্তন মাদক সম্রাট মাহমুদ আসহাফকে, পায় বড়লোকের বখে যাওয়া পুত্র রাজীব মল্লিককে। আর পরিস্থিতি আরও ঘোলা করতে হাজির হয় ডা. নিশাত তানজুম। কক্সবাজার, শ্যামলাপুর, টেকনাফের সমুদ্র সৈকত থেকে মিয়ানমারের পাহাড় পর্যন্ত বিস্তৃত এই মাদকচক্রের যতি টানতে পারবে তো সাব্বির? নাকি মাদকের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাওয়া মানুষের তালিকায় যোগ হবে আরেকটা নাম?
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 2nd Edition |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843483720 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 312 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |