সেকালের মাসিক পত্রিকা সবুজ পল্লী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সেকালের মাসিক পত্রিকা সবুজ পল্লী' ১৯৩৩ সালে প্রথম প্রকাশিত একটি ঐতিহাসিক দলিল। পল্লীতে সৎশিক্ষা বিস্তার, পল্লীর অভাব-অভিযোগ দেশের নেতৃবৃন্দ ও সরকারের নজরে আনা এবং তার প্রতিকারের পথ নির্দেশ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল পল্লী সেবা সমিতি। সেই সমিতির মুখপত্র হিসেবে 'সবুজ পল্লী' সমাজসেবায় আত্মনিয়োগ করে।
প্রকাশকদের বিনয়ী উচ্চারণে ধরা পড়ে সে সময়ের সমাজচিন্তার চিত্র। নাম থাকুক বা না থাকুক, কাজ থাকবেই, এই দৃঢ় বিশ্বাস থেকেই তাঁরা এগিয়েছিলেন দেশোন্নতির পথে। তাজমহলের ভূগর্ভস্থ ইটের সঙ্গে নিজেদের কাজের তুলনা করে তাঁরা মনে করেছিলেন, তাঁদের অবদানেই একদিন গড়ে উঠবে উন্নতির গগনস্পর্শী সৌধ। ইতিহাস ও সমাজসংস্কার বিষয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি মূল্যবান সংকলন।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849620891 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 416 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |