ইরকু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৌফির হাসান উর রাকিবের 'ইরকু' একটি শিশুতোষ গল্প, যেখানে এক বিষণ্ণ সকালে ইরকুর সঙ্গে বন্ধুত্ব হয় নাফিরের। বন্ধুর মন ভালো করতে ইরকু তাকে নিয়ে যায় মশাদের জগতে। সেখানে তারা দেখে মশাদের নাচ, শোনে তাদের গান, আর শিখে নেয় রক্ত খাওয়ার নানা কৌশল। ঘুরে দেখে মশাদের স্কুল, আবাসিক এলাকা, সেনানিবাস, বৃদ্ধাশ্রম, জাদুঘর আর রাজবাড়ি। মশাবাহিত রোগ সম্পর্কে জানার পাশাপাশি তারা জেনে নেয় সেগুলো থেকে বাঁচার উপায়ও।
প্রিয় ক্ষুদে পাঠক, ইরকু আর নাফিরের সঙ্গে এই আনন্দ-ভ্রমণে তোমাকেও সাদর আমন্ত্রণ। আজ থেকে তারাও তোমার বন্ধু। পরবর্তী প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে তার হাতে তুলে দিন 'ইরকু'।
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |