আগাথা ক্রিস্টি সমগ্র ১৩
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আগাথা ক্রিস্টির 'আগাথা ক্রিস্টি সমগ্র ১৩' সংকলনে তিনটি ভিন্ন স্বাদের রহস্য উপন্যাস এক মলাটে। প্রথম গল্প 'স্পার্কলিং সায়ানাইড'-এ লন্ডনের এক নাইটক্লাবে জন্মদিনের পার্টিতে শ্যাম্পেনের গ্লাসে মেশানো সায়ানাইডে মৃত্যু হয় রোজমেরি বার্টনের। করোনার একে আত্মহত্যা বললেও বেনামি চিঠি অন্য কথা বলে। সন্দেহের তালিকায় স্বামী, বোন আর এক প্রাক্তন প্রেমিক—তিনজনের নাম। আসল খুনি কে?
দ্বিতীয় উপন্যাস 'এন্ডলেস নাইট'-এর বর্ণনাকারী 'দ্য টাওয়ার্স' নামের এক জায়গার বিজ্ঞাপন দেখে সেখানে পৌঁছায়, যদিও তাকে বারবার সাবধান করা হয়েছিল বেদের মাঠ থেকে দূরে থাকতে। ধীরে ধীরে সে বুঝতে পারে, তার শেষের মাঝেই লুকিয়ে আছে তার শুরুর রহস্য।
তৃতীয় গল্প 'পেরিল অ্যাট এন্ড হাউস' পোয়ারো সিরিজের অষ্টম উপন্যাস। কর্নিশ উপকূলের পাহাড়চূড়ায় সাগরঘেঁষা প্রাসাদে ছুটি কাটাতে এসে পোয়ারো পরিচিত হন উজ্জ্বল, বেপরোয়া তরুণী নিক বাকলির সাথে, যার ওপর ইতিমধ্যেই তিনবার খুনের চেষ্টা হয়েছে। পোয়ারোর উপস্থিতিতেই আরও দুবার হামলা হয় তার ওপর। শেষ পর্যন্ত লৌহ যবনিকার আড়াল থেকে যে সত্য বেরিয়ে আসে, তা সবাইকে হতচকিত করে দেয়। রহস্যময় পরিবেশ ও অপ্রত্যাশিত সমাপ্তির জন্য এই সংকলন ক্রিস্টি ভক্তদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়।
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 496 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |