একুশ থেকে একাত্তর
by আহমদ রফিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একুশের ভাষা আন্দোলন আর একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় জীবনের দুই ঐতিহাসিক স্তম্ভ। রাজনৈতিক ধারাবাহিকতায় একুশ আর একাত্তর পরস্পর সম্পর্কিত, এ বিষয়ে দল-নির্বিশেষে কারও ভিন্নমত নেই। ভাষাসংগ্রামী আহমদ রফিক এই দুই ঘটনার তাৎপর্য, পরিণাম আর রাজনৈতিক নেপথ্য নিয়ে বিভিন্ন সময়ে যে সব নিবন্ধ লিখেছেন, তার নির্বাচিত সংকলনই 'একুশ থেকে একাত্তর'।
এই রচনাগুলোতে নির্মোহ ও আদর্শ-নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতা আর আনুষঙ্গিক ঘটনার বিশ্লেষণও রয়েছে। লেখক তুলে ধরেছেন এই দুই ইতিহাসকে ঘিরে জনমানসের প্রত্যাশা, প্রাপ্তি, হতাশা আর অন্তর্নিহিত ক্ষোভের নেপথ্য পরিচয়। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে গভীরভাবে জানতে আগ্রহী পাঠকরা এই বইয়ে তাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849740971 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |