কুয়াশার আবরণে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম-এর 'কুয়াশার আবরণে' বইটি লেখকের স্মৃতিকথা ও সৃজনশীল লেখার সংকলন। পাবনা জেলা স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময় সাহিত্য প্রতিযোগিতার রচনা নিয়ে ব্যস্ত থাকায় ইংরেজি পড়া হয়নি। ক্লাসে ইংরেজি রচনা বলতে না পারায় শিক্ষক আকবর স্যার তাকে শাস্তি দেন। কিন্তু পরে জানা যায়, রচনা প্রতিযোগিতায় পাবনা জেলায় তার লেখা প্রথম স্থান পেয়েছে। স্যারের সেই মিষ্টি শাস্তির কথা আজও মনে পড়ে লেখকের।
লেখালেখির শুরুতে টিনের বাক্সে জমা করতেন নিজের লেখা। একদিন কাজের ছেলেটির অসাবধানতায় বাক্স থেকে লেখাগুলো রোদে শুকাতে দেওয়া হয়, আর দরজা খোলা থাকায় এক টোকাই সেগুলো নিয়ে চলে যায়। সেই সব লেখার কোনো কপি ছিল না, তাই অনেকদিন লেখার আগ্রহ হারিয়ে ফেলন তিনি। কিন্তু আকবর স্যারের অনুপ্রেরণা আর প্রকৃতির সান্নিধ্যে আবার নতুন উদ্যমে লেখায় ফিরে আসেন।
চাকুরিতে আসার পর ব্যসস্ততায় লেখাগুলো প্রকাশ করা হয়নি। এবার টিনের বাক্সে না রেখে ফাইল ক্যাবিনেটে জমা করছেন, আর নিয়মিত প্রকাশ হচ্ছে বিভিন্ন পত্রিকায়। সময়কে সুন্দরভাবে কাজে লাগানোর এই প্রচেষ্টাই লেখকের মনের তৃপ্তি।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845261302 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |