গলাকাটা গোয়েন্দা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইকবাল খন্দকারের 'গলাকাটা গোয়েন্দা' থ্রিলার উপন্যাসে জানালার গ্রিলের ফাঁক দিয়ে গলা কেটে হত্যা করা হয় বরকতকে। পুলিশ এসে লাশ নিয়ে যায় থানায়, কিন্তু থানা থেকে উধাও হয়ে যায় বরকতের লাশ। পুলিশ সন্দেহ করে গুপ্ত পার্টিকে, এলাকায় চিরুনি-অভিযান চালানো হয়, কিন্তু লাশ পাওয়া যায় না কোথাও। একদিন বরকতের বন্ধু মুকুলের কাছে আসে ভয়ঙ্কর এক চিঠি, সেখানে লেখা এক সপ্তাহের মধ্যে তার চোখ তুলে নেওয়া হবে।
কেন এমন হুমকি? কী অপরাধ করেছে মুকুল? আর চিঠিটাই বা পাঠিয়েছে কে? এরপর অপহরণের শিকার হয় মুকুল, তাকে আটকে রাখা হয় একটা বদ্ধঘরে। অপহরণকারী পিস্তল উঁচিয়ে এগিয়ে আসে তার দিকে, হঠাৎ... সাসপেন্স আর রহস্যে ভরা এই গোয়েন্দা কাহিনি শেষ পর্যন্ত পাঠককে টেনে রাখবে। রহস্য-থ্রিলার প্রেমীদের জন্য দারুণ এক সংযোজন এই বই।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845261906 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 79 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |