১৯৭১ ঢাকা টেলিভিশন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আশির দশকের শেষ থেকে সাংবাদিকতা করতে গিয়ে খুব কাছে থেকে দেখেছেন বাংলাদেশ টেলিভিশনকে। মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহ থেকে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন ও লেখালেখির সময় থেকেই ভাবনাটা কাজ করছিল। একাত্তরের শুরু থেকে উত্তাল দিনগুলোতে কীভাবে চলেছিল বাংলাদেশ টেলিভিশন? তখন কারা কাজ করতেন? কেমন ছিল অনুষ্ঠান নির্মাণ আর ভাবনা? পাকিস্তান শাসকদের রক্তচক্ষু আর প্রতিকূল পরিবেশের মধ্যে কীভাবে কাজ করতেন প্রযোজক-কলাকুশলীরা?
আহমেদ রেজাউর রহমানের '১৯৭১ ঢাকা টেলিভিশন' গ্রন্থে উঠে এসেছে যুদ্ধদিনে ঢাকা টেলিভিশনের অভ্যন্তরে ঘটে যাওয়া নানা ঘটনার লিপিবদ্ধ ইতিহাস। গ্রন্থের পাতায় পাতায় মূর্ত হয়েছে সেসব উত্তাল দিনের অপ্রকাশিত দিনলিপি ও ঘটনার বিশদ বিবরণ। দীর্ঘদিনের নিভৃত গবেষণা, অনুসন্ধান ও তত্ত্বতালাশের পরিশ্রমলব্ধ এই কাজ আমাদের সামনে উন্মুক্ত করেছে যুদ্ধদিনের ঢাকা টেলিভিশনের না বলা, অনালোকিত এক অধ্যায়কে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আগ্রহী যে-কোনো পাঠকের জন্য অপরিহার্য এই বই।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849836216 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |