Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমতিয়াজ আহমেদের 'ইতিহাসে নৌযুদ্ধ সিরিজ' নিয়ে আসে পালতোলা জাহাজ আর কামানের সেই যুগের গল্প। প্রযুক্তির উন্নতির সাথে সাথে নৌবাহিনীর গুরুত্ব বেড়ে ওঠে, সেনা পরিবহন আর জলপথ দখলের জন্য দেশগুলো গড়ে তোলে শক্তিশালী নৌবহর। সেই যুগের তিন কিংবদন্তি নৌসেনাপতির কাহিনীই এই সিরিজের মূল উপজীব্য। কোরিয়ার অ্যাডমিরাল ই সুন-শিন একাই প্রায় প্রতিরোধ করেছিলেন জাপানি সাম্রাজ্যের আগ্রাসন। আর সাগরের গল্পে তো ওলন্দাজ আর ইংরেজদের কথা থাকবেই। মিশিয়েল ডি রুইটার ফরাসি-ব্রিটিশ যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়ে ডাচ রিপাবলিককে স্বাধীন রাখতে পেরেছিলেন। অন্যদিকে হোরাশিও নেলসন বদলে দিয়েছিলেন নৌযুদ্ধের কৌশল, নেপোলিয়নের ফ্রান্সের বিরুদ্ধে নাইল আর ট্রাফালগারের যুদ্ধে ধ্বংস করেছিলেন তার পরিকল্পনা।
ইতিহাস আর যুদ্ধবিগ্রহ নিয়ে আগ্রহীদের জন্য এই সিরিজটি দারুণ সংযোজন। কাঠখোট্টা ভাষার বদলে সহজ সরল বর্ণনায় লেখা বলেই পড়তে গেলে মনে হবে গল্পই পড়ছেন, ইতিহাস নয়। সত্য যে কল্পনার চেয়েও চমকপ্রদ, তা আবারও প্রমাণ করে এই বই।
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 600 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |