মর্ত্যের মাছিরা

by আহমেদ বাসার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

112৳150৳Save 38৳ (25%)
Qty
Wishlist
Share

আহমেদ বাসারের কাব্যগ্রন্থ 'মর্ত্যের মাছিরা' তরুণ এই কবির বিদ্রোহী সত্তার আয়না। তারুণ্যের স্বতঃস্ফূর্ত আবেগ আর স্থিতাবস্থা ভেঙে ফেলার প্রবল ইচ্ছা তাঁর কবিতার প্রতিটি লাইনে সক্রিয়। জীবনকে ভিন্ন চোখে দেখার অদম্য আকাঙ্ক্ষা তাঁকে সমকালীন কবিতার ভুবনে স্বতন্ত্র অবস্থানে পৌঁছে দিয়েছে। শব্দের গায়ে নতুন পোশাক পরাতে সচেষ্ট তিনি, বাংলা বর্ণের নানা অভিঘাত আত্মস্থ করে গড়ে তোলেন নিজস্ব ভাষাভঙ্গি।

বাসারের কবিতা অত্যন্ত নির্মেদ, অপ্রয়োজনীয় আভরণহীন। নিজের অনুভবকে সর্বজনীন করে তোলার আকুতি তাঁর কবিতার মূল সুর। গ্রন্থের একটি কবিতায় তিনি নবজাতককে স্বাগত জানান পৃথিবীর শ্রেষ্ঠ যানজটের শহরে, যেখানে অপেক্ষা করছে হা-মুখো ম্যানহোল, যত্রতত্র আবর্জনার স্তূপ আর শব্দদূষণের মহোৎসব। জসীমউদ্দীন ত্রিশের দশকে গ্রামবাংলার সৌন্দর্য দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন শহুরে মানুষকে; প্রায় আশি বছর পর আহমেদ বাসার নাগরিক জীবনের ক্লেদ দেখতে নিমন্ত্রণ করছেন অনাগত প্রজন্মকে। ক্লিশে শব্দগুলোও তাঁর হাতে নতুন ইমেজের পোশাকে চমকে দেয় পাঠককে। নয়া-ঔপনিবেশিক শক্তির সহযোগী সংস্কৃতিজনদের ললিপপ মার্কা কবিতাকে অগ্রাহ্য করার চেষ্টা এই গ্রন্থের কবিতাগুলোকে করে তুলেছে সমকালীন ও নান্দনিক।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849620242
পৃষ্ঠা সংখ্যা:64
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all