আনজীর লিটনের 'ছড়া সমগ্র-১' বইটি তার দশটি ছড়াগ্রন্থের সংকলন। আশির দশকের শুরুতে ছড়া লেখা শুরু করলেও তিনি নিজস্বধারা তৈরি করেছেন। তাল, লয়, ছন্দ আর শব্দের গাঁথুনিতে তার ছড়াগুলো বহুমাত্রিক ও ছন্দকাড়া।
মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের শিশুসাহিত্যে আনজীর লিটনের অবদান উল্লেখযোগ্য। ছোটদের পাশাপাশি বড়দের কাছেও তিনি সমান জনপ্রিয়। দেশাত্মবোধ, তথ্যপ্রযুক্তি নির্ভর সমকালীন জীবন ও লোক বাংলার শ্লোক-ছড়ার ধারাবাহিকতায় তার ছড়াগুলো আধুনিক শিল্পরূপ পেয়েছে। এই সংকলনে আশির দশক থেকে শূন্য দশকের শুরুর সময়ের ছড়াগুলো স্থান পেয়েছে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।