ভয়ংকর পাতালঘর

by অরুণ কুমার বিশ্বাস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

অরুণ কুমার বিশ্বাসের 'ভয়ংকর পাতালঘর' একটি ভৌতিক গল্প। ছোটোমামার সাথে পাহাড় দেখতে এসে চয়ন নিবিড় সবুজে ঘেরা পাহাড়ের বদলে দেখতে পায় ভয়ংকর পাঁশুটে এক মুখচ্ছবি। যেন ঘাড় মটকে যাওয়া মড়ার শরীর! নিস্তব্ধ চারিদিক, গাঢ় অন্ধকার, আর থেমে থেমে সেই অশরীরী নর্তকীর নূপুরের ঝংকার। আতঙ্কে মৃগী রোগীর মতো কাঁপতে থাকে চয়ন। হঠাৎ ধপাস করে সে মূর্ছা যায়। আবির তার ভাগ্নের এই কাণ্ড দেখে ভয়ে কুপোকাত। সেও শুনেছে সেই হাড়-কাঁপানো অদ্ভুতুড়ে কণ্ঠ, শীতল আর সম্মোহক প্রেতাত্মার ডাক। রানিমার অতৃপ্ত আত্মা বুঝি মধ্যরাতে আসমান থেকে নেমে এসেছে নীলমণির খোঁজে। বীভৎস সেই দৃশ্য দেখে তাড়া-খাওয়া ষাঁড়ের মতো হাঁপাতে থাকে আবির। প্রেতাত্মা মিলিয়ে যাওয়ার পর নাকে আসে বিটকেল ঝাঁঝালো গন্ধ, যেন কোথাও জ্যান্ত মানুষ পুড়ছে!

ভৌতিক আবহ, রহস্য আর উত্তেজনায় ভরা এই গল্প পাঠকের রোমহর্ষক অনুভূতি জাগাবে। যারা ভয় আর সাসপেন্স পছন্দ করেন, তাদের জন্য এটি চমৎকার একটি বই।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845261081
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all