Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাপানিদের প্রাচীন রীতি অনুযায়ী, কোনো কাজে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পেট চিরে আত্মহত্যা করাকে বলা হয় হারাকিরি। পুলিশের দাবি, সাংবাদিক ইভানা লাগাতা ব্যর্থতায় হতাশ হয়ে আত্মহত্যা করেছে, কিন্তু তার বন্ধু অমিয় বলছে, ইভানাকে হত্যা করা হয়েছে।
মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে ইভানার লাশ, সেখানে ময়নাতদন্তের জন্য ট্রলি ট্রেতে শুয়ে আছে সে, পেট চিরে হা হয়ে আছে। উজ্জ্বল আলোয় ভরা ঘরে পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার যোবায়ের। হঠাৎ ইভানা চোখ মেলে তাকিয়ে বলল, সে ব্রেইন নিয়ন্ত্রণ করতে পারে, রক্ত প্রবাহের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন জমা করে রাখতে পারে, আর মানুষের ব্রেইন ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ সহ্য করতে পারে। ডাক্তারকে সে কপালে হাত দিতে বলল, আর হাত দিতেই ডাক্তার বুঝলেন, কপাল প্রচণ্ড গরম, মনে হচ্ছে জ্বরে পুড়ে যাচ্ছে। দীপু মাহমুদের এই রহস্য-থ্রিলার পাঠককে শেষ পর্যন্ত টেনে রাখবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849577577 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |