অমাবস্যার ফুল
by ফজলুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘অমাবস্যার ফুল’ আঁধার হাতড়ে আলো খোঁজার এক উপন্যাস। বর্ষণ নামের এক সৌন্দর্যপিপাসু তরুণ গ্রামে এসে খুঁজে পায় কুমকুম নামের এক নারীকে, যে জন্মান্ধ। এতকাল কুমকুমের জগৎ আঁধারে ঘুরপাক খেয়েছে, কিন্তু বর্ষণের অতিমানবীয় ভালোবাসা তাকে করে তুলেছে আলোকাভিমুখী। এই উপন্যাসের বর্ষণ-কুমকুম যেন রবীন্দ্রনাথ-কাদম্বরীর মানসপ্রভাবজাত দুই চরিত্র।
অন্যদিকে হিয়া নামের এক নারীর সঙ্গে বৃষ্টিভেজা এক দিনে বর্ষণের আকস্মিক পরিচয় ঘটে, আর সেই সূত্রে হিয়ার বুকে জন্ম নেয় নিভৃত প্রেম। কিন্তু বর্ষণের মন জুড়ে রয়েছে কুমকুমের স্নিগ্ধ ভালোবাসা। অন্ধত্বের চিরায়ত সামাজিক সংস্কারকে বুকে নিয়ে কুমকুমের অকর্ষিত ভূমিতে বর্ষণ ফুটিয়েছে অমাবস্যার ফুল। রবীন্দ্রনাথের প্রেম কাদম্বরীকে শেষরক্ষা করতে পারেনি, বর্ষণের অনুভবজাত প্রেম কি পেরেছিল কুমকুমের ভালোবাসাকে রক্ষা করতে? তারই উত্তর খোঁজা হয়েছে এই উপন্যাসের পরতে পরতে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849510253 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |