ক্যাম্পে বন্দি থাকা বীরাঙ্গনাদের দিনগুলো
by সুরমা জাহিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুরমা জাহিদের 'ক্যাম্পে বন্দি থাকা বীরাঙ্গনাদের দিনগুলো' মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিচ্ছেদ্য দলিল। ১৯৭১ সালের রক্তক্ষয়ী জনযুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল বিশাল। পাক হানাদার বাহিনী বাঙালি নারীদের ওপর চালিয়েছিল অবর্ণনীয়, নারকীয় নির্যাতন। দেশ স্বাধীন হওয়ার পরও সেই নারীরা মুক্তি পায়নি। সমাজ, সংসার, পাড়া-প্রতিবেশি, এমনকি আপনজনদের কাছ থেকেও তারা পেয়েছে লাঞ্ছনা আর নির্যাতন।
অনেককেই দেশ ছাড়তে হয়েছে, যারা সংসারে ঠাঁই পেয়েছে তাদের রাখা হয়েছে অন্ধকারে। মাথা নিচু করে চলতে হয়েছে, কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া ছিল নিষেধ। তাদের স্পর্শে শুভ কাজ অশুভ হয়ে যাবে, এমন কুসংস্কার ছিল গ্রামের মানুষের মনে। সদ্য স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নারীদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। এই গ্রন্থে এমন সব তথ্য তুলে আনা হয়েছে, যা বাদ দিলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা সম্ভব নয়। মহিয়সী নারীদের আত্মত্যাগকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস এই বই।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849848066 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |