এলোকেশী
by খালেদ হোসাইন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খালেদ হোসাইনের 'এলোকেশী' প্রেমের কবিতার একটি সংকলন, কিন্তু শুধু প্রেমের কবিতাই নয়। এই কবিতায় চিরন্তন মানবিক আবেগের পাশাপাশি সমকালীন জীবনের করাল বাস্তবতাও উঁকি দেয়। এলোকেশী যে কেবল কবিমনের সৃষ্টি, তা নয়, সে যেন আমাদের চেনা-জানা জীবনেরই এক চরিত্র, আবার দূরের নক্ষত্রের মতোই রহস্যময়।
কবির জানার যেখানে শেষ, পাঠকের যাত্রা সেখান থেকেই শুরু হয়। এলোকেশীর মাধুর্যময় রহস্য আর বেদনা-সঞ্চারী যুগসত্তা পাঠককে আপ্লুত করে। ছোট ছোট কবিতাগুলো স্বতন্ত্রভাবে মনে দাগ কাটে, আর তাদের সমবায় পাঠককে সম্মোহিত করে রাখে।
কবি নিজেই লিখেছেন, 'অনেকেই জানতে চায় এলোকেশী কে? আমিও জানতে চাই এলোকেশীকে।' এই জীবনমুখী কাব্যযাত্রা পাঠকের জন্য আনন্দময় হয়ে উঠবে, এ কথা নিশ্চিত করে বলা যায়। প্রেমের কবিতা ভালোবাসেন এমন পাঠকদের জন্য এটি একটি অসাধারণ সংকলন।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849076056 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |