ভালোবাসা কে জেনেছে তারে
মাহবুব উল আলম চৌধুরীর 'ভালোবাসা কে জেনেছে তারে' উপন্যাসে ফজলু ও জোহরার গল্প ফুটে উঠেছে। জোহরার বলা শেষ হতে না হতেই ফজলু বলে, এই কেচ্ছা আর কতবার শুনবি? গরিব মানুষের ভোকের পেটে যে কেচ্ছাগুলো থাকে, সেই কেচ্ছাগুলোও অনেক গরিবি। বারবার শুনলে নিজেকে আরও বেশি গরিব মনে হয়। এই বলে ফজলু জোহরাকে কাছে টেনে নেয়, বুকে জড়িয়ে ধরে শরীরের সবটুকু শক্তি দিয়ে। ঝড়ের সময় নৌকার শিকল যেমন নোঙরকে টেনে ধরে, ফজলু তেমনি গভীর ভালোবাসা আর আবেগে জোহরাকে জোর করে ধরল।
সেই রাতে ওদের দুজনের ভালোবাসা আর সোহাগ গলে পড়েছিল তেমনি, যেমনি ওদের ভাঙা ঘরের চালা দিয়ে গলে গলে পড়েছিল গভীর রাতের চাঁদের আলো। এমনিভাবে বহু ক্ষুধার রাত ভোর হয়েছে ওদের ভেতরে জেগে থাকা ভালোবাসায়। গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতা আর গভীর ভালোবাসার এই গল্প পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২০ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845263436 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।