নাট্যোপন্যাস কর্ণপুরাণ

by ড. মুকিদ চৌধুরী

Category:
Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

ড. মুকিদ চৌধুরীর নাট্যোপন্যাস 'কর্ণপুরাণ'-এ মহাভারতের কর্ণ চরিত্রকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। মহাভারতের ক্ষুদ্র একটি অংশ হলেও কর্ণের প্রভাব বিশাল। কর্ণ-আখ্যানের অন্তর্গত সত্য ও শক্তি মহাভারতের ব্যাপকতাকেও ছাড়িয়ে যায়। মহাভারত পাঠের সময় কর্ণকে মনে হয় সে যেন আমাদেরই মানুষ, অনার্য ও বাঙালি। এই নাট্যোপন্যাসে কৌরব ও পাণ্ডব রাজপুত্রের চেয়েও কর্ণকে দেখানো হয়েছে কুশলী বীর হিসেবে।

মহাভারতের আর্য-আখ্যানে প্রকটভাবে রয়েছে হিংসা, দ্বেষ, ক্রোধ, প্রতিহিংসা আর কুটিল রাজনীতি। সেই আখ্যানে অনার্য বীরদের অসহায় দেখানো হয়েছে, কিন্তু 'কর্ণপুরাণ'-এ কর্ণ অসহায় নয়, বরং বীর বাঙালি যোদ্ধা। ড. মুকিদ চৌধুরীর কলমে অজস্র আবিষ্কৃত সত্য একজন কবি, নাট্যকার ও কথাসাহিত্যিকের ছোঁয়ায় হয়ে উঠেছে বাস্তব ইতিহাস। এখানেই এই গ্রন্থের অভিনবত্ব।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849544111
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all