প্রেম কিংবা প্রতারণার গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অরুণ কুমার বিশ্বাসের 'প্রেম কিংবা প্রতারণার গল্প' থ্রিলারধর্মী একটি উপন্যাস। পুরুষদের সম্পর্কে নবনীর ধারণা চিরকালই নেতিবাচক। তাদের সে শুধু খাওয়া আর ঘুমের জীব বলে মনে করে। তাই বিয়েতে তার প্রবল আপত্তি। সুশ্রী আর বিদুষী নবনী পুরুষের কামুকতার কারণে চাকরি ছেড়েছে দুটো, এখন তৃতীয় চাকরিতে আছে।
হঠাৎ ফেসবুকে রাজিবুল রাজুর সঙ্গে আলাপ হয় তার। মেধাবী, ব্যক্তিত্ববান এই যুবককে দেখে নবনীর মনে হয়, সে-ই তার কাঙ্ক্ষিত মানুষ। ধীশক্তি আর যোগ্যতায় মুগ্ধ নবনী ধীরে ধীরে রাজুর প্রেমে পড়ে যায়। পারিবারিক সম্মতিতে বাগদানও হয়ে যায়। কিন্তু হঠাৎ অফিস থেকে ফেরার পথে নিখোঁজ হন নবনী, পরে উদ্ধার হয় তার লাশ।
লাল ড্রাগনখচিত সিএনজি অটোর সূত্র ধরে তদন্ত শুরু করেন গোয়েন্দা অলোকেশ রয়। নবনীর একতরফা প্রেমিক সুরুজ, বস রমিজ উদ্দিন আর কাজিন রুশার দেওয়া তথ্য কেসটাকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত কি নবনীর হত্যার রহস্য উন্মোচিত হবে? প্রেম বলে কি সত্যিই কিছু আছে, নাকি সবটাই প্রতারণা? এই প্রশ্ন নিয়েই এগিয়ে যায় উপন্যাসের পরিণতি।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845263085 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |