নির্বাচিত মোস্লেম ভারত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা সাময়িকপত্রের ইতিহাসে 'মোস্লেম ভারত' (১৯২০) একটি গুরুত্বপূর্ণ নাম, কারণ এই পত্রিকায় হিন্দু-মুসলিম লেখকরা প্রায় সমানভাবে লিখেছেন। এর আগে বাংলা সাময়িকপত্রের ইতিহাসে এমন দৃষ্টান্ত ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার জন্য আশীর্বাণী দিয়েছিলেন এবং তার লেখাও এখানে ছাপা হয়েছে। ঠাকুরবাড়ির আরও কয়েকজন লেখকও লিখেছেন এই পত্রিকায়। মোট সতেরোটি সংখ্যা প্রকাশিত হয়েছিল 'মোস্লেম ভারত'।
স্বল্পায়ু হলেও ঐতিহাসিক অবদানের দিক থেকে এই পত্রিকা অমর। কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ রচনাবলি, কাজী ইমদাদুল হকের উপন্যাস 'আবদুল্লাহ' ধারাবাহিকভাবে প্রথম প্রকাশ পায় এই পত্রিকায়। কায়কোবাদের বিখ্যাত 'আজান' কবিতাও প্রথম ছাপা হয় এখানে। সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, গোলাম মোস্তফা, মুহম্মদ শহীদুল্লাহ, কাজী আবদুল ওদুদসহ অনেক লেখক নিয়মিত-অনিয়মিতভাবে লিখেছেন। এই গ্রন্থে সেই সতেরোটি সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ রচনা সংকলন করা হয়েছে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849066101 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |