ঊনমানব
by দীপু মাহমুদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দীপু মাহমুদের 'ঊনমানব' বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রশিদুল হকের বিশাল বাড়ির ভেতরে একটি চিড়িয়াখানা। পাশেই ছোট পশু হাসপাতাল, সবাই জানে সেখানে অসুস্থ পশু-পাখির চিকিৎসা হয়। কিন্তু এটা আসলে প্রফেসরের গোপন গবেষণাগার।
তিনি শিয়াল আর কুকুরের জিন নিয়ে গবেষণা করেছেন। এবার তিনি সফলভাবে বানরের মস্তিষ্কে মানুষের বুদ্ধিমত্তা ঢুকিয়ে দিয়েছেন। সেই বানর এখন খবরের কাগজ পড়ে, বাংলা শিখে গেছে, ইংরেজি শেখানো শুরু হয়েছে। কিন্তু একদিন বানর হাঁটতে হাঁটতে এসে প্রশ্ন করল, "আমার আবেগ-অনুভূতি মানুষের, শরীর বানরের। আমার পরিচয় কী? আমি বানর না মানুষ?"
প্রফেসর রশিদের উত্তর জানা নেই। বানর না মানুষ, নাকি অসম্পূর্ণ মানুষ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পাঠক যুক্ত হবেন রহস্যময় এই গল্পে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845260305 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |