গল্পসমগ্র -১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মঈনুল আহসান সাবেরের 'গল্পসমগ্র -১' গ্রন্থটি নগরজীবনের কথাসাহিত্যের এক গুরুত্বপূর্ণ সংযোজন। সাবেরের কথাসাহিত্য-চর্চা শুরুর সময় শহরবাসীরা ছিল মূলত গ্রাম থেকে আসা প্রথম প্রজন্মের মানুষ। নাগরিক-মানসে উন্মূলিত গ্রামজীবনের পক্ষপাতী মূল্যবোধ তখনও সজীব ছিল। কিন্তু সাবেরের যাত্রা শুরু হয় একেবারেই ভিন্ন পথে, নগরজীবন থেকে উঠে আসা কথাসাহিত্যিক-প্রজন্মের পথিকৃৎ হিসেবে।
নগরচেতনা মানে গ্রামের প্রতি পিছুটানহীন নির্মোহ জীবনানুভূতি। সেই নির্মোহতার মধ্যে মানবিকতার বিপর্যয়কে উপলব্ধি করাই নগর-মানসের বৈশিষ্ট্য। সাবের তাঁর গল্পে নাগরিক মধ্যবিত্ত জীবনের নিরর্থকতা, গতানুগতিকতা ও অন্তঃসারশূন্যতাকে তুলে আনেন। সরল প্রকাশভঙ্গিতে মননশীল সমাজ-পর্যবেক্ষণ, সঙ্গে ব্যঙ্গের চোরাস্রোত তাঁর গদ্যরীতির বিশেষ বৈশিষ্ট্য। ব্যক্তির অবক্ষয়িত মধ্যবিত্তীয় মনের স্বপ্ন, বিকার ও হতাশাকে তিনি চিত্রিত করেছেন গভীর বিশ্লেষণের মাধ্যমে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844143951 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 415 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |