চলচ্চিত্র তারকাদের বেদনার কথা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লিয়াকত হোসেন খোকনের 'চলচ্চিত্র তারকাদের বেদনার কথা' বইটি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি এই চার ভাষার চলচ্চিত্র ও তারকাদের নিয়ে। তৎকালীন পূর্ববাংলায় হলিউডের ক্লার্ক গ্যাবেল, গ্রেটা গার্বো, মেরিলিন মনরো, ভিভিয়েন লে, এলিজাবেথ টেলরদের নিয়ে ছিল অসম্ভব হৈচৈ। কলকাতার বাংলা ছবিতে সুচিত্রা সেন, উত্তম কুমারের আগে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কাননদেবী, সাধনা বসুরা ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। ঢাকার ছবিতে রহমান, সুমিতা দেবী, সুলতানা জামান, আনোয়ার হোসেনরাও কম যাননি।
হিন্দি ছবির পৃথ্বিরাজ কাপুর, দিলীপ কুমার, দেব আনন্দ, রাজ কাপুর, নার্গিস, মধুবালাসহ বহু তারকার খ্যাতি ছিল আকাশচুম্বী। এ যুগের রানী মুখার্জী, শাহরুখ খান, সালমান খানদের অবদানও এই বইয়ে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রপ্রেমী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান ইতিহাসের দলিল, যা তারকাদের সম্পর্কে জানতে চাওয়া পাঠকদের হাতের কাছে রাখার মতো একটি আকর গ্রন্থ।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2010 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844142039 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 416 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |