আড়াল
by আসিফ মেহ্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আসিফ মেহেদীর 'আড়াল' উপন্যাসের শুরুটা চমকে দেওয়ার মতো। চোখ খোলার চেষ্টা করতেই নায়কের মনে হয় চোখের পাতা গভীরভাবে আটকে গেছে। ট্রেনের ভেতরে বন্ধুরা আতঙ্কিত হয়ে তাকে চোখ খুলতে বলছে। হঠাৎ এক দুঃস্বপ্ন তাকে অস্বাভাবিক করে তুলেছে। কিছুদিন ধরে কিম্ভুতকিমাকার এক স্বপ্ন তাকে তাড়া করছে। কিন্তু এটা কি সত্যিই স্বপ্ন? স্বপ্ন কি রং, ঘ্রাণ আর প্রাণস্পন্দনে এতটা বাস্তবিক হয়?
এটি এক সংযোগের গল্প। কেউ একে বলে দুঃস্বপ্ন, কেউ বলে আধিভৌতিক ঘটনা, আবার কেউ মনে করে সমান্তরাল বিশ্বের ব্যাপার। যাত্রা শুরু হয় গহীন অরণ্যে, কটকা পয়েন্ট, জামতলা সৈকত হয়ে আড়ালের দিকে। প্রতিটি অধ্যায়ে রহস্য ঘনীভূত হতে থাকে। থ্রিলার আর রহস্যময় গল্পের পাঠকদের জন্য 'আড়াল' এক চমৎকার সংযোজন।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849502432 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 62 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |