ক্যামডেন কিলার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা গোয়েন্দা সাহিত্যে রহস্যকাহিনির যে ঐতিহ্য, সেই জায়গাটি মাথায় রেখেই 'ক্যামডেন কিলার' বইটি সাজিয়েছেন অরুণ কুমার বিশ্বাস। অনুবাদ শুধু ভাষান্তর নয়, ভাব ও ভাষার এমন এক আন্তরিক গ্রন্থনা, যা পাঠকের মনের কাছাকাছি পৌঁছাতে পারে। লেখকের মতে, অনুবাদ সাহিত্যের এই ধারা অব্যাহত থাকলে একদিন মৌলিক ও অনুবাদ সাহিত্যের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
বইটিতে স্থান পাওয়া গল্পগুলো ইংরেজি সাহিত্যের রহস্যভুবন থেকে বাছাই করা। 'ক্যামডেন কিলার', 'রুবি রহস্য', 'অলৌকিক বোতল', 'ভৌতিক চেয়ার', 'ব্ল্যাকমেইল', 'এলগোট মার্ডার কেস' সহ মোট এগারোটি গল্প স্থান পেয়েছে এই সংকলনে। সহজ-সরল ভাষার প্রয়াসে মূলানুগ থাকার পাশাপাশি সমৃদ্ধ ভাবানুবাদের যে প্রচেষ্টা, তা পাঠকের ভালো লাগবে বলেই বিশ্বাস।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845261494 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |