বীরাঙ্গনা সমগ্র ৩
by সুরমা জাহিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুক্তিযুদ্ধবিষয়ক লেখার জন্য সুরমা জাহিদ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন, আর তারই স্বীকৃতি হিসেবে এলো 'বীরাঙ্গনা সমগ্র ৩'। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পাশবিকতার শিকার হয়েছিল অসংখ্য নারী। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব এলাকার হিন্দু-মুসলমান-আদিবাসী, বিবাহিত-অবিবাহিত নারীরা লাঞ্ছনার শিকার হয়েছেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের সময় পাকিস্তানি আস্তানা থেকে উদ্ধার হওয়া নারীদের অনেকের গর্ভে ছিল যুদ্ধশিশু। সরকার তাদের বীরাঙ্গনা আখ্যা দিলেও সমাজে তারা সসম্মানে স্থান পাননি। অনেক পরিবার তাদের ফিরিয়ে নেয়নি, ফলে কায়িক শ্রম দিয়ে কোনোভাবে জীবনধারণ করেছেন তারা। বিদেশি বন্ধুরা কিছু যুদ্ধশিশুকে দত্তক নিলেও সরকার পরে সেই ব্যবস্থা বন্ধ করে দেয়। সুরমা জাহিদ বহু কষ্টে বীরাঙ্গনাদের আস্থা অর্জন করে তাদের দুর্ভাগ্যের কাহিনি লিপিবদ্ধ করেছেন। কোনো রং চড়িয়ে নয়, সাদামাটা ভাষায় তিনি তুলে এনেছেন তাদের বেদনার ইতিহাস। অধ্যাপক আবদুস সেলিমের ইংরেজি অনুবাদসহ এই সমগ্রটি চার খণ্ডে প্রকাশিত হচ্ছে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845261869 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |