বীরাঙ্গনা সমগ্র ৪
by সুরমা জাহিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুরমা জাহিদের 'বীরাঙ্গনা সমগ্র ৪' বইটি তুলে আনে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বীরাঙ্গনাদের করুণ পরিণতির ইতিহাস। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর গৃহীত কার্যক্রম থেমে যায়। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধবিরোধী নীতির কারণে বীরাঙ্গনারা সমাজে পতিত হয়ে পড়ে। আশ্রয়কেন্দ্র আর প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ হয়ে যায়, অনেকে সহায়সম্বলহীন অবস্থায় রাস্তায় নেমে আসেন।
সিরাজগঞ্জের এক পুনর্বাসন কেন্দ্রের উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন কীভাবে ১৯৭৫ সালে সাফিনা লোহানী, সাফিনা হোসেন ও আমিনা বেগম মিনার নেতৃত্বাধীন সেই কেন্দ্রটি জিয়াউর রহমানের ফরমানে বন্ধ হয়ে যায়। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সিরাজগঞ্জে এসে ৩৫ জন বীরাঙ্গনাকে 'মা' বলে সম্বোধন করে মঞ্চে ওঠেন। সেই সম্মানই ছিল তাদের ভাগ্যে জোটানো একমাত্র স্বীকৃতি। সেই ৩৫ জনের মধ্যে ১৪ জন মারা গেছেন, বাকি ২১ জন লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করে বেঁচে আছেন। সুরমা জাহিদের পরম মমতায় সংকলিত ৩৫৫ জন নারীর মর্মন্তুদ কাহিনি ইতিহাসের অমূল্য উপকরণ।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845261630 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 480 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |