ঔষধি গাছ - চতুর্থ খণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে কোভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, যা এক ধরনের ভাইরাসজনিত রোগ। এই রোগের প্রতিরোধমূলক টিকা আবিষ্কৃত হলেও প্রতিষেধক এখনো পাওয়া যায়নি, ফলে এখনো প্রতিদিন বিভিন্ন দেশে মানুষ মারা যাচ্ছে। এরকম আরও শতাধিক ভাইরাসঘটিত রোগ মানুষকে প্রতিনিয়ত সংক্রমণের ঝুঁকিতে ফেলেছে, তাই ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে চিকিৎসাশাস্ত্রে গবেষণার ওপর সম্প্রতি বেশ জোর দেওয়া হয়েছে।
প্রকৃতিতে এমন কিছু উদ্ভিদ আছে যেগুলোর ভাইরাসবিরোধী ক্ষমতা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী, বিশ্বে প্রায় ২০,০০০ প্রজাতির ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে বাংলাদেশে রয়েছে পাঁচশতাধিক প্রজাতি এবং ভারতে প্রায় ৩০০০ প্রজাতির। এসবের মধ্যে শতাধিক উদ্ভিদ ভাইরাসঘটিত রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।
মৃত্যুঞ্জয় রায়ের ‘ঔষধি গাছ - চতুর্থ খণ্ড’ বইয়ে মোট ১৩টি ঔষধি গাছ দিয়ে মানুষের ১০১টি রোগের চিকিৎসা পদ্ধতি সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে, সাথে গাছ চেনার জন্য রয়েছে রঙিন ছবিও। ভাইরাসজনিত রোগের প্রাকৃতিক চিকিৎসায় বইটি অনেকের জন্য সহায়ক হবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849725527 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |