ও আমার দেশের মাটি
by ড. আলী আসগর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘ও আমার দেশের মাটি’ শুধু কবির আবেগপূর্ণ উচ্চারণ নয়, বিজ্ঞানীদের বিশ্লেষণ ও উপলব্ধিরও বহিঃপ্রকাশ। মাটির বিচিত্র উপাদান, গঠন, রূপান্তর ও প্রভাব নিয়ে এটি এক অনুসন্ধিৎসার বিষয়। কোটি কোটি বছর ধরে ঝড়, বৃষ্টি, রোদ, জলস্রোত, সমুদ্রের ঢেউ আর লতাপাতা, গাছ ও প্রাণীদের দেহাবশেষের পচনক্রিয়া মিলে মাটিকে তৈরি করেছে। এই মাটিই কালের ছাপ বহন করে ধারণ করে আছে পৃথিবীর ইতিহাস।
মাটি উদ্ভিদজগতের খাবার যোগায়, গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, আর দানার ফাঁকে ফাঁকে ধরে রাখে পানি ও বাতাস। উর্বর মাটি না থাকলে উদ্ভিদ ও প্রাণীজগতের বিকাশ সম্ভব হতো না। মাটির আছে অম্ল-ক্ষার, নানা ধাতু, রাসায়নিক গুণাগুণ। শুধু কৃষকের ফসল ফলানোর অবলম্বন নয়, গৃহনির্মাণের ও মৃৎশিল্পেরও উপাদান এটি। সবচেয়ে বড় কথা, মাটির বৈচিত্র্য নিয়ে ছোট ছেলেমেয়েরা বিজ্ঞানের খেলা হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে, আর সেই চাহিদা পূরণই এই বই লেখার মূল উদ্দেশ্য বলে মনে করেন লেখক ড. আলী আসগর।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 2nd Printed, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848740015 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 28 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |