ব্যাংকিং রিপোর্টের কলা-কৌশল

by শাহীন হাওলাদার

225৳300৳Save 75৳ (25%)
Qty
1
Wishlist
Share

অর্থনৈতিক সাংবাদিকতা ও ব্যাংকিং খাত নিয়ে যাঁদের কাজ, শাহীন হাওলাদারের 'ব্যাংকিং রিপোর্টের কলা-কৌশল' তাঁদের জন্য এক প্রয়োজনীয় নির্দেশিকা। বিশটি অধ্যায়ে বিভক্ত এই বইটি মূলত শেখায়, ব্যাংকিং খাতের নানা অনিয়ম ও দুর্নীতির খবর কীভাবে সংবাদপত্রে উপস্থাপন করতে হয়। শুরুতে ব্যাখ্যা করা হয়েছে প্রতিবেদন আসলে কী এবং ব্যাংকের তথ্য-উপাত্ত সংগ্রহ করার পদ্ধতি। এরপর সেই তথ্যের ভিত্তিতে কীভাবে একটি পূর্ণাঙ্গ ব্যাংকিং প্রতিবেদন তৈরি করা যায়, তারই ধারাবাহিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বইটির পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে মানিটারি পলিসি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ব্যাংকের তারল্য সংকট, বিদেশি বিনিয়োগ, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও প্রভিশন ঘাটতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। লেখক দেখিয়েছেন, এসব জটিল অর্থনৈতিক বিষয় নিয়ে কী ধরনের প্রতিবেদন তৈরি করা যেতে পারে এবং সেগুলো কীভাবে সাংবাদিকতাসুলভ ভাষায় পত্রিকায় প্রকাশ করতে হয়। সাবলিল ও সহজবোধ্য ভাষায় লেখা বইটি ব্যাংকিং প্রতিবেদন তৈরির জটিল প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। পেশাদার সাংবাদিক, অর্থনীতি বিষয়ের শিক্ষার্থী কিংবা ব্যাংকিং খাতের তথ্যবিশ্লেষণে আগ্রহী যে কেউ এই বই থেকে কাজের দক্ষতা বাড়াতে পারবেন।

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৪
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849836209
পৃষ্ঠা সংখ্যা:64
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

ব্যাংকিং ও ফিন্যান্স এর আরও বই

See all

More Categories

See all

অনিন্দ্য প্রকাশ এর আরও বই

See all

You May Also Like

See all