ভাঙন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রেদোয়ান মাসুদের 'ভাঙন' উপন্যাসে নদী আর মানুষের জীবনের সমান্তরাল গল্প। মানুষের মন ভাঙে, নদীর ভাঙে কূল। পদ্মা নদীর পথ বদলানোর খেলায় বিক্রমপুরের বুকে নতুন এক নদীর সৃষ্টি হয়। বারোভূঁইয়ার রাজা চাঁদ রায় ও কেদার রায়ের রাজধানী শ্রীপুরের কীর্তি নাশ করেছিল বলে সেই নদীর নাম হয় কীর্তিনাশা।
এই নদী বিক্রমপুরের মানচিত্রই পালটে দেয়। দক্ষিণ বিক্রমপুর আর উত্তর বিক্রমপুর ভাগ হয়ে যায়। কীর্তিনাশার পাড়ে ছিল রাজা রাজবল্লভের রাজধানী রাজনগর, সেখানকার কীর্তিও নাশ করে নদীটি। ছোট্ট একটি খাল হঠাৎ বিশাল নদী হয়ে ওঠে। এরই মাঝে নয়ন ও নন্দিতা নামের দুই প্রেমান্ধ মানুষের হৃদয়ও ভেঙে যায়। কীর্তিনাশা তাদের ঘরবাড়ি ভেঙে দেয়, বাস্তবতার কঠিন চাপে পড়ে তারা।
এক সময় কীর্তিনাশা পদ্মার বুকে হারিয়ে যায়, পদ্মা তার গতিপথ বদলে নতুন পথে প্রবাহিত হয়। নদীর ভাঙন আর মানুষের জীবনের ভাঙনের এই গল্প পাঠকের মনে গভীর দাগ কাটবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849548126 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।