Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রায় পাঁচ বছর আগের ঘটনা। দুবাই থেকে দেশে ফিরছিলেন লেখক, টিকিট ছিল ইকোনমি ক্লাসের, কিন্তু প্যাসেঞ্জার সংখ্যা বেশি থাকায় এমিরেটস কর্তৃপক্ষ তাকে বিজনেস ক্লাসে সিট দেয়। পাশের আসনে বসা ভদ্রলোকও বাংলাদেশি, তবে আমেরিকান নাগরিকত্ব তাঁর আছে। তিনি বিশাল ব্যবসায়ী, অনেক টাকার মালিক। বিমান যখন ঢাকা বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে, তখন লেখক দেখেন ভদ্রলোকের সারা শরীর থরথর করে কাঁপছে, চোখে পানি চলে এসেছে। কাঁপা কণ্ঠে ভদ্রলোক বলেন, একত্রিশ বছর বিদেশে থেকেও তিনি বিদেশি হতে পারেননি, পারেনও না। দেশের প্রতি ভালোবাসা আর মায়ার টানেই প্রতিবার এয়ারপোর্টে এলে তার শরীর কাঁপে, চোখে পানি আসে
মোশতাক আহমেদের ‘বসন্ত বর্ষার দিগন্ত’ বইয়ে লেখক দেশে ও বিদেশে নানা মানুষের এমনই আনন্দ-বেদনার অভিজ্ঞতা তুলে ধরেছেন। কিছু অভিজ্ঞতা বসন্তের মতো আনন্দ আনে, আবার কিছু মর্মান্তিক, বর্ষার মতো কান্নার ধারা ঝরায়। এই সংমিশ্রণেই ‘দিগন্ত’ হলো হাতছানি দিয়ে ডাকা সেই বিদেশ, যেখানে গিয়ে আমরা বুঝতে পারি দেশ কত আপন, কত প্রিয়, কত ভালোবাসার।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845263580 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 126 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |