নগর কৃষি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ, কিন্তু আয়তনে পৃথিবীর মোট এলাকার মাত্র তিন হাজার ভাগের এক ভাগ। গত ৫৩ বছরে জনসংখ্যা বেড়েছে তিন গুণেরও বেশি। এই বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে আমরা বৃক্ষ নিধন করেছি, কৃষি জমি নষ্ট করেছি। নগরায়ণ, বন উজাড় আর গ্রিন হাউস গ্যাস নিঃসরণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে শহরের সবুজায়নের সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠেছে নগর কৃষি।
কৃষিবিদ অলক বর্মনের ৮ বছরের বিজ্ঞানভিত্তিক গবেষণার ফল এই বইটি। এতে নগর কৃষি উপযোগী ৩১টি শাকসবজির উৎপাদন পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটিতে রয়েছে নগর কৃষির প্রকারভেদ, উপযোগী গাছের জাত, পাত্র নির্বাচন, জৈব ও রাসায়নিক সারের সঠিক অনুপাত, পানি সাশ্রয়ী সেচব্যবস্থা, পোকামাকড় নিয়ন্ত্রণের জৈব উপায়, ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি। বারান্দা, ছাদ, বেলকনি বা আঙিনায় টব, হাফ ড্রাম বা বক্সে শাকসবজি উৎপাদনের কমপ্লিট প্যাকেজ এই বইটি। পরিবেশ রক্ষা আর পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে এটি অত্যন্ত কার্যকর একটি নির্দেশিকা।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849707899 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |