অর্ধাঙ্গী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রেদোয়ান মাসুদের উপন্যাস 'অর্ধাঙ্গী' শুরু হয় ১৯৯৮ সালের প্রলয়ংকরী বন্যাকে কেন্দ্র করে। সারাদেশ যখন পানিতে ডুবে যায়, তখন এক সম্পদশালী কৃষক জব্বর মিয়া তার স্ত্রীদের নিয়ে উঁচু দ্বীপের মতো একটি বাড়িতে আশ্রয় নেয়। অন্যদিকে জীবিকা হারানো আনিস নামের এক মাঝি জলমগ্ন ঘরে অসুস্থ মাকে নিয়ে অনাহারে দিন কাটায়। ক্ষুধার্ত পেট নিয়েও আনিসের হৃদয়ে জায়গা করে নেয় জোহরা নামের এক তরুণী। সমাজের নানা অপবাদ, কটুক্তি উপেক্ষা করে প্রেমিকাকে নিয়ে সে বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে।
গরিব ঘরের মেয়ে জোহরার জন্য ভালো সংসারের আশা করেছিল তার পরিবার। কিন্তু জব্বর মিয়ার কারণে সেই আশা ধূলিসাৎ হয়। নিজে নানা অপকর্মে লিপ্ত থেকেও সে আনিস-জোহরার ওপর অত্যাচার চালায়। শেষ পর্যন্ত কলঙ্কের দায় নিয়ে বাপ-দাদার ভিটা ছাড়তে হয় তাদের। একমাত্র সম্বল একটি নৌকা নিয়ে তারা রওনা হয় পদ্মার বুকে জেগে ওঠা এক নিঃসঙ্গ চরের দিকে। সেই চর কি তাদের ঠাঁই দেবে, নাকি আরও গভীর নিঃসঙ্গতায় ডুবাবে, তা নিয়েই এগিয়ে চলে আনিসের নৌকা।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849836216 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |