দি ওল্ড ওয়ার্ল্ড
by মোশতাক আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোশতাক আহমেদ-এর 'দি ওল্ড ওয়ার্ল্ড' এক মহাবিপর্যয়ের গল্প বলে যেখানে রিডিলিন নামের পিঁপড়ার মতো ছোট অথচ ভয়ংকর প্রাণীরা আক্রমণ করেছে পৃথিবীকে। এরা ধাতব সবকিছু অকেজো করে দিচ্ছে, ফলে বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা, থমকে যাচ্ছে কৃষি আর চিকিৎসা ব্যবস্থা, আর পৃথিবী জুড়ে নেমে আসছে এক ভয়াবহ সংকট, যার নাম দেওয়া হয়েছে 'রিডিলিন মহাবিপর্যয়'। ইংল্যান্ডে পড়তে যাওয়া বাংলাদেশি ছাত্র নাফিনের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি ছাত্রী নাইশার সঙ্গে, আর তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় এই মহাবিপর্যয়। চরম খাদ্যাভাব আর দাঙ্গার কারণে বিদেশিদের ইংল্যান্ডে রাখতে রাজি নয় সরকার, তাই দেশে ফিরতে চায় নাফিন আর নাইশা। কিন্তু সব ফ্লাইট আর জাহাজ বন্ধ, তাই ঘোড়া আর পায়ে হেঁটে দেশে ফেরার পথে নামে তারা। পথে তারা আবিষ্কার করে তারা আর আধুনিক পৃথিবীতে নেই, বরং এক আদিম পৃথিবীতে পৌঁছে গেছে যেখানে ধাতুর তৈরি ছুরিও রাখা যায় না রিডিলিনের ভয়ে। শেষ পর্যন্ত তারা কি ফিরতে পেরেছিল বাংলাদেশে? রিডিলিন মহাবিপর্যয়ের কী পরিণতি ঘটে? এই রোমাঞ্চকর প্রশ্নগুলোর জবাব মেলে বইয়ের পাতায় পাতায়।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, January 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |