এথনো-পলিটিক্স ইন সাউথ এশিয়া সম্পর্কিত ৩টি বইয়ের কালেকশন
শ্রী লঙ্কার তামিল ইলম্, কাশ্মীর ও আজাদির লড়াই, বার্মা : জাতিগত সংঘাতের সাত দশক
by আলতাফ পারভেজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
'এথনো-পলিটিক্স ইন সাউথ এশিয়া সম্পর্কিত ৩টি বইয়ের কালেকশন'-এর প্রথম বই 'বার্মা : জাতিগত সংঘাতের সাত দশক' গ্রন্থটিতে আলতাফ পারভেজ বার্মার জটিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছেন। বাংলাদেশের অন্যতম প্রতিবেশী দেশ হলেও বার্মা সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। ২০১৭ সালে কক্সবাজারে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর আগমনের পর দেশটির প্রতি মনোযোগ বাড়লেও জাতিগত সংঘাতের প্রকৃতি ও তার আঞ্চলিক তাৎপর্য নিয়ে গভীর বোঝাপড়া এখনো তৈরি হয়নি।
বার্মার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঐতিহাসিক পরম্পরা না জানার কারণে বাংলাদেশ-বার্মা সম্পর্কও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এই গ্রন্থে বার্মার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের মূল ধারণাগুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশের নীতিনির্ধারক, একাডেমিক ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষভাবে সহায়ক। বহু জাতিসত্তায় বিভক্ত এই দেশটির সাথে সম্পর্ক নির্ধারণে সঠিক কৌশল প্রণয়নেও বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 526 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |