প্রিয় ৫০ প্রেমের কবিতা
by তারিক সুজাত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তারিক সুজাতের দেশপ্রেম ও প্রগতিশীল চেতনায় উদ্ভাসিত কবিতার সংকলন 'প্রিয় ৫০ প্রেমের কবিতা'। আশির দশকের মাঝামাঝি তরুণ কবি হিসেবে আলোচনায় আসেন তিনি। কবিতাই তার জীবনের প্রধান অনুষঙ্গ, আর জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হিসেবে শুরু থেকে গভীরভাবে জড়িত ছিলেন এই সংগঠনের সঙ্গে।
সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় রচিত 'যাবো বলে থেমে থাকতে নেই' কবিতাটি পাঠকদের মনে গভীর দাগ কাটে। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী কবিতা 'জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন' ব্যাপক আলোড়ন তোলে, যা বিশ্বের প্রায় ১৬টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর কবিতায় দেশপ্রেম, প্রকৃতিপ্রেম আর মানব-মানবীর প্রেম একীভূত হয়ে নিবিড় দ্যোতনা তৈরি করে। প্রেমের কবিতার এই সংকলনে কবির সেই বৈশিষ্ট্যগুলোরই প্রকাশ ঘটেছে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |