মুহম্মদ নূরুল হুদার কবিতায় রূপান্তর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহম্মদ নূরুল হুদা বাংলা কবিতার এক অনিবার্য নাম। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে কবিতায় সদর্প পদচারণার পরও তিনি নতুন রীতি ও প্রকরণ আবিষ্কার করে চলেছেন। কবিতার পাশাপাশি কথাসাহিত্য, প্রবন্ধ, অনুবাদ, শিশুসাহিত্য, লোকনন্দন, ভ্রমণগদ্য, স্মৃতিকথা, সম্পাদনা — সর্বক্ষেত্রে তাঁর অর্জন সমীহ জাগানিয়া। গণমানসে ‘জাতিসত্তার কবি’ হিসেবে অভিষিক্ত তিনি এবং বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক।
সমকালীন আরেক বিশিষ্ট কবি ও নাট্যজন ফরিদ আহমদ দুলালের ‘মুহম্মদ নূরুল হুদার কবিতার রূপান্তর’ গ্রন্থটি মুহম্মদ নূরুল হুদার কবিতা ও সামগ্রিক সাহিত্যকর্ম বিষয়ে নয়টি বিশ্লেষণধর্মী রচনার সংকলন। এই গ্রন্থের মাধ্যমে মুহম্মদ নূরুল হুদার কবিতার সূত্রে বাংলা কবিতার এক বিশিষ্ট অধ্যায়ের বিশ্লেষিত রূপ পাঠককে ঋদ্ধ করবে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, September 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762005 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |