লবঙ্গলতার সই
by মঈন শেখ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মঈন শেখ 'কুসুম কথা' উপন্যাসের মাধ্যমে দুই বাংলায় বিশেষ খ্যাতি পান, আর 'লবঙ্গলতার সই' সেই ধারাবাহিকতার চতুর্থ উপন্যাস। বইটি প্রকাশিত হয়েছিল ভারতের খ্যাতিমান পত্রিকা 'কৃত্তিবাস'-এর ২০২৩ সালের শারদীয় সংখ্যায় এবং প্রশংসিত হয় দুই বাংলায়।
মনোজগতের এক বিস্তর আবাস এই উপন্যাস, যাকে মানব জীবনের জটিল অধ্যায়ও বলা যেতে পারে। লবঙ্গলতা ছেঁড়া টাকার বেপারি অধীরের বউ, আর পান বেপারি নেকবরের বউ শাকিলা। এই দুই পরিবারের মধ্যে কাকতালীয়ভাবে যোগাযোগ ঘটে, কারণ লবঙ্গলতা ভাড়া থাকে শাকিলার বড় চাচার বাড়িতে। সেই সূত্রেই তাদের যাওয়া-আসা শুরু হয়। রসে টইটুম্বুর লবঙ্গলতা সারা পাড়া মাতিয়ে রাখে, আর সেই প্রাণবন্ত চরিত্রই উপন্যাসের প্রাণ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847765495 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |