মোল্লা নাসিরুউদ্দীন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাসের 'মোল্লা নাসিরুদ্দীন' বিশ্ববিখ্যাত এক পরোপকারী ও ত্যাগী ব্যক্তির জীবনকথা। নাসিরুদ্দীন নিজের জীবন, কর্ম ও সাধনা সম্পূর্ণভাবে মানবকল্যাণে ব্যয় করেছেন। তিনি হাতেম তাই-এর মতো দানবীর ছিলেন না, চেঙ্গিস খান বা তৈমুর লঙ্গের মতো বিজেতাও ছিলেন না। বরং তিনি ছিলেন হাঙ্গামা সৃষ্টিকারী এক ব্যক্তি, যাঁর হাঙ্গামা পরিচালিত হতো রাজতান্ত্রিক ব্যবস্থার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে।
তিনি তরবারি নিয়ে রণক্ষেত্রে নামেননি, সাঙ্গোপাঙ্গ নিয়ে লুটপাটও করেননি। তীক্ষ্ণ বুদ্ধিকে এমন সার্থকভাবে প্রয়োগ করেছিলেন যার পরিণামে রাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। ক্ষুধা-দারিদ্র্যে পীড়িত মানুষকে সাহায্য করেছেন, অনাথদের আশ্রয় দিয়েছেন। এমনই ছিলেন আমাদের নাসিরুদ্দীন। ইতিহাসের এই অনন্য চরিত্র সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি মূল্যবান।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762098 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |