Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বীরাঙ্গনা সমগ্র ১' মুক্তিযুদ্ধবিষয়ক রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত সুরমা জাহিদের তথ্যনির্ভর গ্রন্থ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনীর পাশবিকতার শিকার হয়েছিল অসংখ্য নারী। উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে হিন্দু, মুসলমান কিংবা আদিবাসী, বিবাহিত বা অবিবাহিত সব ধরনের নারীই হয়েছে মানবরূপী দানবদের লালসার শিকার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের সময় তাদের আস্তানায় উদ্ধার করা হয়েছিল নিগৃহীত মেয়েদের, যাদের অনেকেরই গর্ভসঞ্চার হয়েছিল।
দুর্ভাগ্যের বিষয়, সমাজে তারা সসম্মানে গৃহীত হননি। সরকার তাদের বীরাঙ্গনা আখ্যা দিলেও অনেক পরিবার তাদের ফিরিয়ে নেয়নি। বিদেশি বন্ধুরা যুদ্ধশিশুদের দত্তক নিলেও সরকার পরে সেই ব্যবস্থা বন্ধ করে দেন। সুরমা জাহিদ শুধু বীরাঙ্গনাদের আখ্যান সংকলনেই থেমে থাকেননি, তাদের বর্তমান দুর্দশা ঘোচানোর চেষ্টাও করেছেন। অধ্যাপক আবদুস সেলিমকৃত অনুবাদসহ এই সমগ্র আমাদের ইতিহাসের অপরিহার্য অংশ হয়ে থাকবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 2nd Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845261845 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 480 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |