অপেক্ষা-৩
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রেদোয়ান মাসুদের 'অপেক্ষা-৩' উপন্যাসে দুই বোন সাদিয়া ও সাবিহা মনের দেওয়াল ভাঙতে চায়, হৃদয়ে গড়তে চায় ভালোবাসার সৌধ। কিন্তু বারবার তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়, বিশেষ করে সাদিয়ার। এই চেষ্টার মধ্যেই প্রিয়জনের সঙ্গে দেশান্তরী হয়ে যায় ছোট বোন সাবিহা। সুখের আশায় প্রিয়জনকে কাছে পেলেও শুরু হয় অবহেলার নতুন অধ্যায়, আর ঝড়ের মতো বয়ে যাওয়া আবেগ ও ভালোবাসা শেষ হয়ে যায়। সেই অবহেলা বুকে চেপে নীরবে জীবন কাটাচ্ছে সাবিহা।
সাবিহা দেশান্তরী হওয়ায় সাদিয়ার অপেক্ষার দেওয়াল যেন উঁচু হতে উঁচুতে পাহাড়সম হয়ে ওঠে, পরিবারে নেমে আসে দুঃখের অনল। এক সন্তান হারানো বাবা-মা সাদিয়াকে নিয়ে আরও শক্ত হয়ে বসে, কিন্তু সাদিয়ার দৃঢ় ইচ্ছা সে তার প্রিয়জনের হৃদয় মেলবেই, অপেক্ষার দেওয়াল ভাঙবেই। কিন্তু পূর্বের চেয়ে বড় এক দেওয়াল তাকে আটকে রাখে আরও কঠিন পরীক্ষায়। একদিকে শোকার্ত বাবা-মা, অন্যদিকে পরম শান্তির নীড় ও ভালোবাসার সঙ্গী নীরব, যার ঘরেও আছে বাধা হয়ে থাকা স্ত্রী সাথি। বাবা-মা সাদিয়ার জন্য নতুন পাত্র ঠিক করে ফেলেছে। এখন কী করবে সাদিয়া? প্রেম, ভালোবাসা, বিরহ, পারিবারিক অশান্তি ও টানাপোড়েন নিয়ে গড়ে ওঠা এই উপন্যাস পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845263245 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |