রান্নাবান্না
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রওশন আরা রুশ্নীর 'রান্নাবান্না' রন্ধনশিল্পের এক বিস্তৃত আয়োজন। বইটিতে মধ্যবিত্ত ঘরের সাধারণ রান্না থেকে শুরু করে শৌখিন পদ পর্যন্ত স্থান পেয়েছে। সহজলভ্য উপকরণ দিয়ে কীভাবে সহজে সুস্বাদু খাবার তৈরি করা যায়, তার সহজ সরল বর্ণনা রয়েছে এখানে। খাদ্যগুণের প্রতি বিশেষ নজর রেখে লেখা হয়েছে প্রতিটি রন্ধনপ্রণালি। রসনার একঘেয়েমি দূর করতেও রাখা হয়েছে বেশ কিছু বিশেষ রেসিপি।
আদিম যুগে মানুষ আগুনের ব্যবহার শেখার পর থেকেই রান্নার যাত্রা শুরু। কালের বিবর্তনে সেই রন্ধনপ্রণালি আজ শিল্পকলার মর্যাদা পেয়েছে। প্রাচীন শাস্ত্রকারদের মতে, চৌষট্টি কলার মধ্যে রন্ধন কলা অন্যতম শ্রেষ্ঠ। যে ব্যক্তি এই কলা আয়ত্ত করতে পারেন, তাঁর সমাদর জীবনে কখনো কমে না। রান্নার প্রতি আগ্রহী যে কেউ এই বই থেকে নতুন কিছু শিখতে পারবেন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847768366 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |