রহস্যময় আদম পাহাড়
by উদয় হাকিম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শ্রীলঙ্কার অ্যাডামস পিক বা আদম চূড়া নিয়ে নানা ধর্মের মানুষের নানা বিশ্বাস। বলা হয়ে থাকে, সৃষ্টির প্রথম পুরুষ আদম (আ.)-কে এই পাহাড়ের চূড়ায় নামানো হয়েছিল, আর সেখানে তার পায়ের ছাপ রয়েছে। খ্রিষ্টানরা মনে করেন ওটা সেন্ট থমাসের পায়ের ছাপ, বৌদ্ধরা বলেন গৌতম বুদ্ধকে নামানো হয়েছিল সেখানে, আর সনাতন হিন্দুধর্মাবলম্বীদের কেউ মনে করেন শিবের পায়ের ছাপ, কেউবা হনুমান দেবের। এই কারণে সব ধর্মের মানুষের কাছে অ্যাডামস পিক একটি পবিত্র স্থান, আর ধর্মহীনদের কাছেও এটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট।
কিংবদন্তি অনুযায়ী, আদম (আ.) গন্ধম খেয়ে অপরাধ করার পর এক হাজার বছর ডান পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন, ক্ষমা চেয়েছেন আল্লাহর দরবারে। কিন্তু শ্রীলঙ্কা তো দ্বীপদেশ, চারপাশে সমুদ্র, তাহলে আদম কীভাবে বাইরে গেলেন? বলা হয়, তিনি সমুদ্রে পাথর ফেলে ফেলে তৈরি করেছিলেন অ্যাডামস ব্রিজ বা আদম সেতু, যাকে কেউ কেউ রাম সেতুও বলেন। ভারতের রামেশ্বরাম থেকে শ্রীলঙ্কার মান্নার উপকূল পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সিলিকা পাথরের সেতু নিয়ে চলছে বিস্তর গবেষণা। উদয় হাকিমের এই ভ্রমণকাহিনিতে স্থান পেয়েছে রাবণের দেশের গল ফোর্ট আর উপকথায় সমৃদ্ধ উনাবাতুনা সমুদ্রসৈকতের কথাও।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845263948 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |