কালো হরফের অশ্বারোহী
by আলীম আজিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জনপ্রিয় এক কথাসাহিত্যিকের মৃত্যু হয়েছে, রেখে গেছেন তরুণী স্ত্রীকে। তাঁর মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন। লেখক আনসি মাহমুদ মারা গেছেন, এই বাক্য দিয়েই শুরু হয়েছে যে উপন্যাসের, তারপর লেখকের কুশলী হাতে একে একে পর্দা সরে যেতে থাকে জটিল, গূঢ় এক রহস্যের।
আনসি মাহমুদ যেন আমাদের সবার পরিচিত এক চরিত্র, যাঁর জনপ্রিয়তাকে ঘিরে রয়েছে নানা গল্প। যে মুহূর্তে নজিরবিহীনভাবে প্রায় অর্ধেকেরও কম বয়সী এক মডেলকে বিয়ে করে সারা দেশে হইচই ফেলে দেন, আবার তুড়ি মেরে বেছে নেন নিঃসঙ্গ এক জীবন। এরপর পাঁচ বছর তিনি কোথাও থাকেন না, কোনো বইয়ে না কোনো আলোচনায়। তারপরই বজ্রপাতের মতো এই একলা মৃত্যু, কেন? উত্তর পেতে পাঠককে যেতে হবে উপন্যাসের শেষ পৃষ্ঠা পর্যন্ত, তার আগে একে একে উন্মোচিত হবে লেখকের তরুণী স্ত্রী, রহস্যময় এক প্রেমিক আর নামপরিচয়হীন এক যুবকসহ আরও অনেকের মুখ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847763088 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |