নিতিনা
by মোশতাক আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অনুসন্ধানী স্পেসশিপ সিসকো অবতরণ করে লাইটিল নামের এক নতুন গ্রহে, যেখানে আগে কখনো মানুষ আসেনি, কোনো প্রাণীও নেই। অনুসন্ধান করতে গিয়ে অভিযাত্রীরা তিনটি ডিম পায়, একটি থেকে জন্ম নেয় মানুষের মতো দেখতে এক পুরুষ প্রাণী। জন্মের সাথে সাথেই সে মানুষের সাথে কথা বলতে শুরু করে, নিজের নাম বলে পাইমান, গোত্রের নাম লালিন। পাইমানের অবিশ্বাস্য ক্ষমতা অন্য প্রাণীর মস্তিষ্কপঠন করা, আর এই ক্ষমতা দিয়েই সে নিতিনার কাছ থেকে মানুষের জীবনচক্র, জ্ঞান, প্রযুক্তি সব জানতে থাকে।
পাইমানের মূল উদ্দেশ্য নিজের গোত্রের বংশবৃদ্ধি, আর অন্য দুটি ডিম থেকে জন্ম নেওয়া মেয়েদের বাঁচানো সম্ভব না হলে সে উদ্ভ্রান্ত হয়ে যায়। বংশরক্ষার জন্য সে অপহরণ করে নিতিনাকে, নিয়ে যায় পাহাড়ের নিচে নির্জন এক সুড়ঙ্গে। নিতিনা বুঝতে পারে, পাইমানের সন্তান তাকে জন্ম দিতেই হবে, কিন্তু মানুষ হয়ে কীভাবে অন্য প্রাণীর সন্তান জন্ম দেবে! ক্যাপ্টেনসহ অন্য অভিযাত্রীরা উদ্ধারের চেষ্টা করে, কিন্তু স্বাভাবিক লেজার গান পাইমানের কোনো ক্ষতি করতে পারে না। শেষ পর্যন্ত কী নিতিনাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল? মোশতাক আহমেদের 'নিতিনা' এক রোমাঞ্চকর সায়েন্স ফিকশন।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849725558 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |