মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি উপন্যাস 'ছায়াস্বর্গ' পাঠককে নিয়ে যায় অলৌকিক এক জগতে। জোছনারাতে মানুষের সাধারণত একটি ছায়া থাকে, কিন্তু ইলার থাকে দুটি। একটি নারীর, আরেকটি পুরুষের। এই অস্বাভাবিক ঘটনার রহস্য উদঘাটন করতে এগিয়ে আসেন ডাক্তার তরফদার। ইলার হতবিহ্বল বাবা-মা চাইছেন মেয়ের এই অবস্থার সমাধান। তদন্ত করতে গিয়ে ডাক্তার তরফদারের সামনে ভেসে ওঠে ইমন নামের এক যুবকের নাম। জোছনারাতে ছায়া হয়ে ইলার কাছে আসে ইমন, তাকে সম্মোহিত করে, ফিসফিস করে কথা বলে। অথচ বাস্তবে ইলার সাথে ইমনের পরিচয় কীভাবে হলো, তা সে নিজেই বলতে পারে না।
ইলার জীবনে ইমনের উপস্থিতির কথা জানাজানি হলে তার বিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই ইলার। সে শুধু চায় ইমনকে কাছে পেতে। ইমনের ঠিকানা সে জানে না, চেনেও না তাকে। জোছনারাতে শুধু দেখেছে তার কালো ছায়া। তবুও ঘর ছেড়ে বেরিয়ে পড়ে ইলা। তাকে খুঁজতে গিয়ে ডাক্তার তরফদার পৌঁছান ছায়াস্বর্গে। সেখানেই আছে ইলার প্রিয় ইমন, আর আছে অদ্ভুত ছায়ালেবু, যা ইলাকে দিয়েছে এক ঐশ্বরিক ক্ষমতা। সেই ক্ষমতায় ইলা এখন রহস্যময়ী এক স্বর্গীয় নারী। কী এই ছায়াস্বর্গ? ইমন আর ইলার সম্পর্কের পরিণতি কী হলো? মোশতাক আহমেদের এই উপন্যাসে মিলবে সব প্রশ্নের উত্তর।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845261197 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 158 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।