সকল প্রশংসা তাঁর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবদুল মান্নান সৈয়দের 'সকল প্রশংসা তাঁর' একটি আধ্যাত্মিক কাব্যগ্রন্থ। যিনি ঊর্ধ্বাকাশের মালিক, নক্ষত্রের গতিপথ যাঁর ইশারায় পরিচালিত, সেই স্রষ্টার করুণায় আমরা আশ্রিত। তাঁর আলো চন্দ্র-সূর্য-তারার আলোকেও ছাড়িয়ে যায়। তুচ্ছকে অসীমের সঙ্গে যুক্ত করেন তিনি, আর সমস্ত সৌন্দর্য তাঁরই লোকোত্তর প্রতিভাস।
কবি বিপর্যয়ের মধ্য দিয়ে রহমত পাওয়ার কথা বলেছেন, দুঃখের দিনে বন্ধুরূপে স্রষ্টার উপস্থিতি অনুভব করেছেন। কষ্টের নিকষে নিজেকে তলোয়ারের মতো শাণিত করার প্রসঙ্গও এসেছে এখানে। স্বপ্নের ঘোড়ায় চড়ে তিনি পৌঁছেছেন পরোয়ারদিগারের কাছে। ভক্তি ও আত্মসমর্পণের এমন আন্তরিক প্রকাশ বাংলা কাব্যে বিরল।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, September, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761909 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 48 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |