Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোশতাক আহমেদের রহস্য উপন্যাস 'মায়াস্বর্গ'। আজাদ আর শারমীনের সুখের সংসার। সন্তান না হওয়ায় কিছুটা দুঃখ আছে, তবে আজাদ বিশ্বাস করে একদিন সংসারে সন্তান আসবে। কিন্তু সুখের এই সংসারটা আচমকাই এলোমেলো হয়ে গেল মায়াস্বর্গের প্রভাবে।
শারমীন হঠাৎ হঠাৎ হারিয়ে যেতে শুরু করল মায়াস্বর্গ নামক অদ্ভুত এক কাল্পনিক জগতে। সেখানে তার দ্বিতীয় স্বামী আছে, নামও আজাদ, চেহারাও একইরকম। আর আছে ফুটফুটে এক মেয়ে, নাম নওমি। দিন যত পার হতে থাকে, মায়াস্বর্গের প্রতি শারমীনের মোহ তত বাড়তে থাকে, একসময় ভুলে যেতে থাকে বাস্তব জীবনের স্বামী, সংসারকে।
গভীর এই সংকট থেকে মুক্তি পেতে আজাদ শরনাপন্ন হয় ডাক্তার তরফদারের। প্রথমে ভেবেছিলেন সিজোফ্রেনিয়া, কিন্তু যখন নিশ্চিত হলেন মায়াস্বর্গের সবকিছু কাল্পনিক নয়, অনেক অজানা আর গোপন সত্য রয়েছে মায়াস্বর্গের ধুম্রজালে, তখন বেরিয়ে এলেন সিজোফ্রেনিয়ার ধারণা থেকে। শারমীনের রয়েছে এক অতিপ্রাকৃত ক্ষমতা, দূর থেকে সবার অলক্ষ্যে যোগাযোগ করতে পারে সে। কিন্তু শারমীনের সময় যে শেষ, মৃত্যু তার দরজায় কড়া নাড়ছে! ডাক্তার তরফদার কী শেষ পর্যন্ত পেয়েছিলেন মায়াস্বর্গের সন্ধান? আর কী পরিণতি হয়েছিল শারমীন আর আজাদের সংসারের?
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 4th Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 207 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |