Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

712৳950৳Save 238৳ (25%)
Qty
Wishlist
Share

সমীর আহমেদের 'টঙ্ক' উপন্যাসে ফুটে উঠেছে হাজং সম্প্রদায়ের অস্তিত্বসংকট ও তাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ত্রয়োদশ শতাব্দীতে ভারতের কান্যকুব্জ থেকে তীর্থভ্রমণে বের হওয়া সোমেশ্বর পাঠক কামরূপ হয়ে ফেরার পথে নেত্রকোণার দুর্গম অঞ্চলে পৌঁছান। সেখানে স্থানীয় ধীবররা বৈশ্যা ডাকাতের অত্যাচার থেকে রক্ষা পেতে তাঁর সাহায্য প্রার্থনা করে। ধীবরদের নেতা সোমেশ্বরকে রাজলক্ষণসম্পন্ন বলে জানান এবং রাজ্য প্রতিষ্ঠার অনুরোধ করেন। তিনি একটি অশোক বৃক্ষের চারা রোপণ করে বলেন, যত দিন বৃক্ষটি বাঁচবে তত দিন রাজ্যের বিস্তৃতি ঘটবে, আর তার মৃত্যু হলে রাজ্যের পতন শুরু হবে।

সোমেশ্বর বৈশ্যাকে পরাজিত করে রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আসাম থেকে দুর্ধর্ষ হাজংদের এনে রাজ্যরক্ষার দায়িত্ব দেন। তাঁর চতুর্থ উত্তরপুরুষ রঘুনাথের আমলে অশোক বৃক্ষটি মারা যায় এবং রাজ্যের পতন শুরু হয়। অনেক পরে হাজংদের জমির ওপর টঙ্ক ধার্য করা হলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়, ফলে রাজপরিবারের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়। এই পরিবারেরই সন্তান কমিউনিস্ট মণি সিংহ হাজংদের পক্ষে টঙ্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। উপন্যাসটি ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতার সুনিপুণ চিত্র তুলে ধরে।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Edition, February 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847763019
পৃষ্ঠা সংখ্যা:416
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all